চার আসনে ইতিহাস—জিতেছে ‘না’ ভোট

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত গণভোটে চারটি আসনে ‘না’ ভোট জয়ী হওয়ার তথ্য পাওয়া গেছে। নির্বাচন কমিশনের (ইসি) ফলাফল শিট অনুযায়ী বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩ আসনে ‘না’ ভোট ‘হ্যাঁ’ ভোটকে ছাড়িয়ে গেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

 তবে ইসি জানিয়েছে, অন্যান্য কেন্দ্রের ফলাফল যোগ হলে এই সংখ্যা আরও বাড়তে বা পরিবর্তিত হতে পারে। তাৎক্ষণিকভাবে পাওয়া ফলাফলে দেখা যায়, পার্বত্য তিন জেলা ও চট্টগ্রামের একটি আসনে গণভোটে ভোটারদের বড় অংশ ‘না’ পক্ষে মত দিয়েছেন, যা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইসি সূত্রে জানা গেছে, বান্দরবানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৪১৭টি, আর ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি; সেখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। চট্টগ্রাম-১৩ আসনে ‘হ্যাঁ’ পেয়েছে ৮০ হাজার ৫৮০ ভোট, বিপরীতে ‘না’ পেয়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯ ভোট; মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ২৪৬ জন।

 রাঙামাটিতে ‘হ্যাঁ’ ভোট ৭১ হাজার ৬৯৯ এবং ‘না’ ভোট ১ লাখ ৭৯ হাজার ৮০৫; মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ পড়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৫ এবং ‘না’ ১ লাখ ৫৫ হাজার ৯৪২ ভোট; মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন। সংশ্লিষ্ট আসনগুলোতে ‘না’ ভোটের এই অগ্রগতি গণভোটের সার্বিক ফলাফলে কী প্রভাব ফেলবে, তা জানতে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছে দেশবাসী।

Next Post Previous Post

মন্তব্য করুন