ফ্রিতে ওয়াজের ঘোষণা, তবু ভোটে ভরাডুবি তাহেরীর

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট।

 তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী, যিনি মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। ফলে ফয়সলের কাছে তাহেরী ১ লাখ ৩ হাজার ৭৪৯ ভোটের বড় ব্যবধানে পরাজিত হয়েছেন।

 নির্বাচনী প্রচারে ফ্রিতে ওয়াজের ঘোষণা দিয়ে আলোচনায় এলেও শেষ পর্যন্ত সেই কৌশল ভোটের মাঠে কার্যকর হয়নি তাহেরীর জন্য। এ আসনে তাহেরীর আরেক প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, যিনি দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট। 

অন্যান্য প্রার্থীদের মধ্যে মো. মুজিবুর রহমান (মই) ৩২৯ ভোট, মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪, মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪, শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬, মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) ৬১৯ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৯ জন প্রার্থী। মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা ৫৬ দশমিক ১০ শতাংশ ভোটার উপস্থিতির হার নির্দেশ করে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিএনপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও পরাজিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

Next Post Previous Post

মন্তব্য করুন