ভোট বয়কটের পরিকল্পনা আছে কি না, যা জানালেন নাসীরুদ্দীন

 


ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচন বয়কট করার কোনো পরিকল্পনা নেই।

 বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি তারা পর্যবেক্ষণে রেখেছেন এবং এখন পর্যন্ত ভোট বর্জনের মতো কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন দেখা দেয়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা ১১ দলীয় জোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই।

 পরিবেশ শান্ত আছে, কোনো বড় ধরনের সমস্যা নেই।” তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন এবং এ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও শক্তিশালী হবে।

তিনি ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন। আমরা বিশ্বাস করি, এ নির্বাচনে একটি নীরব ভোট বিপ্লব ঘটবে।” শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Next Post Previous Post

মন্তব্য করুন