মাধ্যমিক স্কুলের রমজান ছুটি নিয়ে আজ সিদ্ধান্ত

 


রমজান মাসজুড়ে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। শিক্ষা মন্ত্রণালয়ের করা আপিলের ওপর শুনানি শেষে এ বিষয়ে আদেশ দেবেন আদালত। রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের পূর্ণ ছুটি নিশ্চিত করতে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াছ আলী মণ্ডল।


 এর আগে ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ-এর বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রিটের শুনানি শেষে রোজায় সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার আদেশ দেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল করে শিক্ষা মন্ত্রণালয়। আজকের শুনানিতে আদালত পূর্বের আদেশ বহাল রাখবেন নাকি সংশোধন বা স্থগিত করবেন, তা নিয়ে শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রমজানে পাঠদান, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম কীভাবে চলবে, সেই দিকনির্দেশনাও এ সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Next Post Previous Post

মন্তব্য করুন