সরকারে বড় দায়িত্বে সালাহউদ্দিন আহমদ, কোন মন্ত্রণালয় পাচ্ছেন?

 


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। পরে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কথা রয়েছে তার। দলীয় ও সরকারি সূত্রে জানা গেছে, নতুন সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব তার ওপর অর্পণ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।


 দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং প্রশাসনিক কর্মকৌশলে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি এবার জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আসছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর কার্যক্রম তদারকিতে তিনি সরাসরি ভূমিকা রাখবেন। নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন সালাহউদ্দিন আহমদ।

Next Post Previous Post

মন্তব্য করুন