দীর্ঘ ৪২ বছরের ছায়াসঙ্গীকে হারালেন সালমান খান
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান বর্তমানে গভীর শোকের মধ্যে আছেন। তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর ও ছায়াসঙ্গী সুশীল কুমারের মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর রোববার (৩ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুশীল কুমার।
সুশীল কুমারের মৃত্যুতে সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নেমে এসেছে শোকের ছায়া। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে সালমান খানের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা উত্থান-পতনের সাক্ষী ছিলেন এই ঘনিষ্ঠ বন্ধু।
সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে তার প্রিয় বন্ধুকে বিদায় জানান। তিনি একটি পুরোনো ছবি শেয়ার করে লেখেন, এই মানুষটি গত ৪২ বছর ধরে আমার ভাইয়ের মতো ছিল। সবচেয়ে দয়ালু, ভালো এবং পরোপকারী একজন মানুষ ছিলেন তিনি।
তিনি আরও বলেন, সুশীল কুমার জীবনের কঠিন সময়েও সবসময় হাসিমুখে থাকতেন এবং কখনো দুশ্চিন্তা প্রকাশ করতেন না। আর্থিক, মানসিক বা শারীরিক যেকোনো সমস্যার মধ্যেও তার মুখে একটি কথাই থাকত— “সব ঠিক হয়ে যাবে।”
সালমান খান তার পোস্টে আরও লেখেন, তোমার জন্য কোনো চোখের জল নেই ভাই, শুধু আছে তোমার সঙ্গে কাটানো স্মৃতি ও হাসির মুহূর্ত। তিনি আরও বলেন, জীবন অনিশ্চিত, তাই যাওয়ার আগে ভালো কিছু করে যাওয়া উচিত।
বন্ধুর মৃত্যুর মুহূর্ত স্মরণ করে সালমান খান লেখেন, “ঠিক ৫ মিনিট আগেও তার নাম ছিল সুশীল কুমার। বিদায় বন্ধু। সে একজন প্রকৃত মানুষের মতো বেঁচে ছিল এবং মৃত্যুর সঙ্গেও লড়াই করেছে একজন চ্যাম্পিয়নের মতো।”
তিনি আরও বলেন, মৃত্যু তাকে হারাতে পারলেও তার হাসি কখনো মুছে দিতে পারেনি। সালমান আবেগঘনভাবে লেখেন, তার বন্ধু মুখে হাসি নিয়েই চিরবিদায় নিয়েছে।
শেষে তিনি ব্যক্তিগতভাবে লেখেন, “ওপারে গিয়ে সিগারেট আর হুইস্কি উপভোগ করো বন্ধু। আমি তোমাকে খুব মিস করব।”
সুশীল কুমারের মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে, এবং সালমান খানের এই আবেগঘন বার্তা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।