ধর্মকে পুঁজি করে রাজনীতি করি না: শামা ওবায়েদ


ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির

 সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি কখনোই ইসলামকে বিক্রি করে রাজনীতি করে

 না; বরং আমরা ইসলামকে হৃদয়ে ধারণ ও পালন করি। তিনি বলেন, “মাথা থেকে পা পর্যন্ত আমাদের

 ইসলাম। ইসলামের সবচেয়ে বড় শিক্ষা হলো মানবতার শিক্ষা, আর সেই মানবতার পথেই বিএনপির

 রাজনীতি।” সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার

 রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত ধানের শীষের নির্বাচনী সভায়

 প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ আরও বলেন, বিএনপির সাবেক

 মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের সন্তান হিসেবে তিনি জনগণের কাছে কোনো ব্যক্তিগত

 চাওয়া-পাওয়ার রাজনীতি করেন না। “আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমার একটাই চাওয়া—

আপনারা ভালো থাকবেন। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতি,” বলেন তিনি।

 ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি আমাকে একটি ভোট দেন, আমি আপনাদের বোন ও

 মেয়ে হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব এবং আপনাদের কল্যাণে কাজ করব।” তিনি আরও

 উল্লেখ করেন, তার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান কখনো নিজের স্বার্থ দেখেননি, বরং সবাইকে

 আপন করে নিয়েই রাজনীতি করেছেন। সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা বিএনপির সাবেক

 সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস

 চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু,

 উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা

, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদসহ বিএনপি ও এর অঙ্গ ও

 সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



Next Post Previous Post

মন্তব্য করুন