গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ যা জানা গেল

 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত সংবিধান সংস্কারসংক্রান্ত জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন


 শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী, সংবিধান সংস্কারের প্রস্তাবে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬৬০ এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬। মোট বৈধ ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬। এছাড়া বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ এবং মোট প্রদত্ত ভোট ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ বলে উল্লেখ করা হয়েছে।


 নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণের প্রস্তুতি থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়। শেষ পর্যন্ত ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সেগুলোর গেজেট প্রকাশ করা হয়েছে।

 এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে ইসি। গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর সাংবিধানিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পথ সুগম হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Next Post Previous Post

মন্তব্য করুন