জামায়াত নেতারা কে কোথায় ভোট দেবেন? যা জানা গেল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন বলে জানিয়েছে দলটি। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলের নেতারা স্ব স্ব কেন্দ্রে উপস্থিত হয়ে ইনশাআল্লাহ ভোটাধিকার প্রয়োগ করবেন। দলটি নির্বাচনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেবেন। নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে ভোট প্রদান করবেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
এছাড়া সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ঢাকার খিলগাঁও গোড়ান এলাকায় অবস্থিত আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করবেন। মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন। ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান করবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব।
.jpg)